শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন চালক একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না: প্রধানমন্ত্রী

সজিব খান: কোন চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দূরপাল্লায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখা এবং এসব তদারকি করতে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক নিহতের ঘটনার পর এ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী।

সোমবার সচিবালয়ে প্রধামন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এটি ছাড়াও সড়ক দুর্ঘটনারোধে বেশ কয়েকটি নির্দেশনা দেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্র, নৌ পরিবহন এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে একসঙ্গে কিছু নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এর মধ্যে রয়েছে, চালকরা টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না, দূরপাল্লার যাত্রী পরিবহনকালে পথে চালকদের জন্য বিশ্রামের ব্যবস্থা থাকা, চালকের সহকারী (হেলপার) কখনই চালকের আসনে বসতে পারবেন না ও পরিবহনে যাত্রীদের সিটবেল্ট পরা বাধ্যতামূলক। পাশাপাশি চালক ও হেলপারদের প্রশিক্ষণ, দূরপাল্লার বাসে বিকল্প চালকের ব্যবস্থা, সিগন্যাল মেনে রাস্তা পারাপারের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।’ সূত্র: কালের কণ্ঠ, পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়