শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোল্যান্ডকে বিদায় করে টিকে থাকলো কলম্বিয়া

ডেস্ক রিপোর্ট : ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা কলম্বিয়া ঘুরে দাঁড়ালো। বিশ্বকাপের গত ৯ ম্যাচে মাত্র ২টি জয় পাওয়া পোল্যান্ডকে হারিয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা। রবিবার ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। এই হারে ২০০৬ সালের পর বিশ্বকাপে ফেরা পোলিশ টানা তৃতীয়বার গ্রুপ পর্বেই বিদায় নিলো।

জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল কলম্বিয়া। একই ব্যবধানে সেনেগালের কাছে হারে পোল্যান্ড। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাজান অ্যারেনায় রবিবার মুখোমুখি হয়েছিল দুই দল।
ফিটনেস ইস্যুতে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না হামেস রোদ্রিগেস। গতবারের গোল্ডেন বুট জয়ীকে এদিন শুরুতেই রাখলেন হোসে পেকেরম্যান। তার সুফলও কলম্বিয়া কোচ পেলেন হাতেনাতে। প্রথম গোলে দারুণ অবদান রাখলেন রোদ্রিগেস। প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশটি শেষ অর্ধে পোলিশদের নিয়ে খেলল।

১২ বছর পর বিশ্বকাপে ফেরা পোল্যান্ডের প্রাণভোমরা রবার্ট লেভানদোস্কিকে এদিন কড়া নজরে রেখেছিলেন কলম্বিয়ান ডিফেন্ডাররা। তাই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি পোলিশ অধিনায়ক। উল্টো তার দলকে চেপে ধরে কলম্বিয়া।
যদিও গোলের দেখা পেতে বেশ সময় লেগেছে। ৪০ মিনিটে কাজানের গ্যালারি হলুদ উচ্ছ্বাসে মেতে ওঠে। কর্নার থেকে রাদামেল ফ্যালকাওয়ের ছোট পাস হুয়ান কুয়াদরাদো দেন বক্সে দাঁড়ানো রোদ্রিগেসকে। বায়ার্ন মিউনিখের তারকা পোলিশ ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল তুলে দেন। মাপা ক্রস থেকে চমত্কার হেডে উচেখ শেজনিকে পরাস্ত করেন ইয়েরি মিনা। বার্সেলোনায় যোগ দেওয়া এই সেন্টার ব্যাকের শক্তিশালী হেডে এগিয়ে যায় কলম্বিয়া।

৫২ মিনিটে কুয়াদরাদোর পাসে ১৬ গজ দূর থেকে লক্ষ্যে শট নেন ফ্যালকাও। কিন্তু বল খুঁজে পায়নি ঠিকানা। অবশেষে ৭০ মিনিটে দারুণ চেষ্টায় বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন কলম্বিয়ার অধিনায়ক। হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর পাস থেকে পোলিশ রক্ষণ চিড়ে দ্রুত ডিবক্সে ঢুকে পড়েন ফ্যালকাও। তারপর ডান পায়ের শটে গোলপোস্টের বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি।
আবারও রোদ্রিগেস জাদুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৭৫ মিনিটে ডানপ্রান্ত থেকে মাঝমাঠে বল পাঠান তিনি কুয়াদরাদোর কাছে। এই অ্যাটাকিং মিডফিল্ডার দ্রুত গতির দৌড়ে ঢুকে পড়েন পোল্যান্ডের বক্সে। তারপর জালের ডানদিক দিয়ে লক্ষ্যভেদ করেন কুয়াদরাদো। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ