শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ১১:২৯ দুপুর
আপডেট : ২২ জুন, ২০১৮, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে প্রেমিকাকে রাস্তায় ফেলে পেটালো প্রেমিক

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: বরিশাল নগরীর কালীবাড়ি রোডের সামনে রাস্তার ওপরে ফেলে প্রকাশ্যে আঁখি আক্তার নামের এক কলেজ ছাত্রীকে পিটিয়েছে এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবক অনিক রহমান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত অনিক রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, মারধরের শিকার বরিশাল ‘ল’ কলেজের ছাত্রী আঁখি আক্তার গ্রেফতারকৃত অনিক রহমানের সাবেক প্রেমিকা ও নগরীর চৌমাথা এলাকার বাসিন্দা আনিস চৌধুরীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে নগরীর কালীবাড়ি রোডের সামনে বসে এক যুবক এক যুবতীকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ওই যুবতী সড়কের ওপরে পরে যাওয়ার পর যুবক মেয়েটিকে এলোপাতারিভাবে লাথি দিতে থাকে।

বিষয়টি প্রত্যক্ষ করে যুবতীকে উদ্ধার করতে ছুটে যান বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নাসিমুল হকসহ স্থানীয়রা। এসময় ওই যুবতীকে উদ্ধার করতে গিয়ে তারাও অনিকের হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী যুবক অনিক রহমানকে গ্রেফতার করে। সূত্রমতে, গ্রেফতারের খবর পেয়ে অনিকের চাচা ডা. এমআর চৌধুরী থানায় ছুটে এসে গ্রেফতারকৃতকে ছাড়িয়ে নেয়ার জন্য নানা তদ্বির করে ব্যর্থ হন।

কোতোয়ালী মডেল থানা ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান হামলার শিকার কলেজ ছাত্রী আঁখি বেগমের বরাত দিয়ে জানান, ৭/৮ বছর ধরে আঁখির সাথে অনিকের প্রেমের সম্পর্ক চলে আসছে। বৃহস্পতিবার রাতে অনিক রহমানের সাথে কালীবাড়ি রোডের মুখে বসে অন্য একটি মেয়ের অন্তরঙ্গ মুহুর্ত দেখে ক্ষোভে আঁখি আক্তার তাদের কাছে গিয়ে অনিক রহমানের কাছে বিষয়টি জিজ্ঞাসা করেন। এতে অনিক রহমান ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে আঁখিকে মারধর করেন। হামলার ঘটনায় কলেজ ছাত্রী আঁখি আক্তার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ