শিরোনাম
◈ ‌শি‌রোপা হা‌রি‌য়ে সেনেগাল ফুটবল ফেডা‌রেশন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে  ◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৯:০৯ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়রিয়ার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায়

আবু সাঈদ ফাহিম: ডায়রিয়া বাংলাদেশের একটি অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। প্রতিদিন ছোট কিংবা বড় যেকোনো বয়সের মানুষই আক্রান্ত হচ্ছে এই রোগে। শীতকালের তুলনায় গ্রীষ্মকালে  ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। এ ক্ষেত্রে ভয় কেবলই খাবার পানি নিয়ে।তাছাড়া রাস্তাঘাটের খোলা খাবার, আধাসিদ্ধ বা কাঁচা খাবার খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা তো আছেই।

চলুন জেনে নেয়া যাক ডায়রিয়ার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায়-

লক্ষণ:
১. ২৪ ঘণ্টায় তিনবার বা এর বেশি পানিসহ পাতলা পায়খানা হওয়া
২. শরীর দুর্বল হওয়া
৩. খাওয়ায় রুচি কমে যাওয়া
৪. ডায়রিয়া শুরুর প্রথম দিকে বমি হয়। পরে অনেক ক্ষেত্রে বমি কমে যায়
৫. জ্বর এলেও খুব তীব্র হয় না। বেশির ভাগ ক্ষেত্রে শরীর হালকা গরম থাকে।

ডায়রিয়া হলে করণীয়: 
১. রোগীকে বারে বারে খাবার স্যালাইনসহ তরল খাবার খাওয়ান এবং শিশুর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতে জিংক ট্যাবলেট খাওয়ান।
২. রোগীকে স্বাভাবিক ও পুষ্টিকর খাবার খেতে দিন।
৩. শিশুকে মায়ের বুকের দুধের পাশাপাশি খাবার স্যালাইন খাওয়ান।
৪. ডায়রিয়া বেশি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বা নিকটস্থ হাসপাতালে যান।

ডায়রিয়া প্রতিরোধের উপায়: 
১. স্যানিটারী/স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করুন, শিশুর মলও পায়খানায় ফেলুন।
২. খাওয়ার আগে, পায়খানার পর ও খাবার পরিবেশেনের পূর্বে সাবান দিয়ে ভাল করে দু’হাত ধুয়ে নিন।
৩. পানসহ পরিবারের সকল কাজে টিউবওয়েলের নিরাপদ পানি ব্যবহার করুন। প্রয়োজনে পানি ফুটিয়ে পান করুন।
৪. খোলা ও বাসি খাবার পরিহার করুন। মাছি, ধুলা-বালি ইত্যাদি থেকে খাবার ঢেকে রাখুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়