শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২২ জুন, ২০১৮, ০৮:০৬ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৮, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার ইদলিবে পৃথক বোমা হামলায় নিহত ৫

বাঁধন : সিরিয়ার উত্তর পশ্চিমের শহর ইদলিবে দুটি পৃথক বোমা হামলার ঘটনা ঘটেছে। এই বোমা হামলায় ৫ জন নিহত হওয়ার পাশাপাশি আরও বহুজন আহত হয়েছে। এই এলাকায় বেসামরিক নাগরিকদের রক্ষার্থে কাজ করা হোয়াইট হেলমেটস সিভিল ডিফেন্স এজেন্সি এই দুই বোমা হামলার খবর জানিয়েছে।

ইদলিবে হোয়াইট হেলমেটসের পরিচালক মুস্তাফা হজ ইউসুফ তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সিকে বলেন, বৃহস্পতিবারে শহরটির পশ্চিমে একটি গাড়ি বোমা হামলা ঘটে। এছাড়াও প্রথম বোমা হামলার কিছুক্ষণ পরেই সেই একই এলাকায় আরেকটি মোটরসাইকেল বোমা বিস্ফোরণ ঘটে।

এই দুই পৃথক হামলায় ৫ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৩০ জন আহত হয়। এছাড়াও আশেপাশের ভবনগুলো বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় নেয়নি। সূত্র : আনাদুলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়