শিরোনাম
◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প ◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

প্রকাশিত : ১১ জুন, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ১১ জুন, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র রাজনীতি ও কিছু প্রত্যাশা

আবু বকর সিদ্দিক : রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনীতি যেকোন দেশ ও জাতির জন্য বিশাল একটা গুরুত্বপূর্ণ পন্থা। রাজনীতির গুরুত্ব নিয়ে বহু রাষ্ট্রবিজ্ঞানী বহু সংজ্ঞা দিয়েছেন । একটি দেশের সামগ্রিক উন্নতি ও অবনতি নির্ভর করে ঐ দেশের রাজনীতির পরিবেশের উপর ভিত্তি করে । একটা দেশ তখন এগিয়ে যায়, যখন সে দেশের রাজনৈতিক পরিবেশ সুন্দর থাকে। রাজনীতি কোন দেশের জন্য উত্তম নিয়ামক হিসেবে কাজ করে কিন্তু তৃতীয় বিশ্বে রাজনীতি নাম শুনলেই সাধারণ মানুষের গাঁ জ্বলে উঠে । রাজনীতির ভয়াল গ্রাসে হারিয়ে গেছে কত রাষ্ট্র । রাজনীতির নোংরা প্রতিযোগিতায় কত রাষ্ট্রের যে অস্থিত্ব বিলীন গেছে তার কোন হদিস নাই ।

এখনো বিশ্বের আনাচে কানাচে খোঁজ নিলে পাওয়া যায় রাজনীতি কত ভয়ঙ্কর হতে পারে তা কল্পনা করলেই সেখানকার মানুষ আজ ও আঁতকে উঠেন । বিশ্বের ইতিহাসে ছাত্র রাজনীতি একটা বিশাল অংশ জুড়ে রয়েছে । ১৯৪৮ সালের জার্মানি ও অষ্ট্রিয়ার মধ্যে বিপ্লবের মূল চালিকাশক্তি ছিল তখনকার তাদের ছাত্র সমাজ ।‘জার’ আমলে রাশিয়ায় ছাত্ররাই বিশেষ ভূমিকা পালন করেছে। ১৯৫৫ সালে ছাত্ররাই আর্জেন্টিনায় বিরাট আন্দোলন করেছিল। ১৯৫৮ সালে ভেনিজুয়েলায় আন্দোলন করেছিল ছাত্ররা । ১৯৬০ সালে কোরিয়ায় ছাত্র সমাজ পালন করে বিরাট ভূমিকা। ১৯৬৪ সালে দক্ষিণ ভিয়েতনাম ও বলিভিয়ার ক্ষেত্রে জাতীয় সংকটে ছাত্র সমাজের অবদান ইতিহাসে স্মরণীয় থাকবে ।

আরব বসন্তের কথাই যদি বলি তবে দেখা যায় ছাত্র সমাজ এর মূল অংশ। তিউনিসিয়া বিপ্লব,তাহরির স্কয়ার বর্তমান ধরণীর সবচেয়ে শোকতম স্থান জেরুজালেমের আন্দোলনে মুখ্য আন্দোলনে আছে ফিলিস্তিনের ছাত্র সমাজ। আমাদের এই উপমহাদেশে যেসকল ছাত্র জীবন দিয়েছেন দেশের জন্য আমাদের উচিত তাদের জীবনী শিক্ষা নেওয়া। আমাদের প্রজন্মের উচিত প্রীতিলতা,সূর্যসেন,শান্তি সুনীতি,সমশের গাজি, জগৎ সিং এর গৌরব উজ্জ্বল ইতিহাস শিক্ষা নেওয়া।তারা ছাত্র থাকাকালীন সময়ে দেশের জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন ।আমাদের ছাত্র সমাজ তাদের জীবন আদর্শ অনুপ্রাণিত দেশের জন্য কাজ করা উচিত।নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে ছাত্র রাজনীতি আমাদের দেশে এখনো বিশাল একটা অবস্থান নিয়ে আছে ।বিভিন্ন কারণে দেশের ছাত্র রাজনীতি প্রশ্নবিদ্ধ ।

কখনো কখনো দেখা যায় দেশের ছাত্র নেতারা নানা রকম অনৈতিক কর্মকান্ডে জড়িত যাচ্ছে।একটি দেশের ছাত্র রাজনীতিবিদরাই ভবিষ্যতে সে দেশ বা জাতি পরিচালনা করে।তাই আশা করি দেশের এই মেধাবী তরুণরাই দেশের কথা চিন্তা করে সুন্দর জাতি গঠনে যা করার দরকার তাই করবে ছাত্র রাজনীতিবিদরা ।একটি আধুনিক রাষ্ট্র বিনির্মানে যে সকল পদক্ষেপ নেওয়া লাগে সেসব ক্ষেত্রে ছাত্র রাজনীতি দেশের জন্য মঙ্গলকর একটা পরিবেশ তৈরি করবে এমনটাই প্রত্যাশা।

লেখক: শিক্ষার্থী ও প্রাবন্ধিক, এম সি কলেজ, সিলেট/সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ