শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০২:৫৫ রাত
আপডেট : ০১ জুন, ২০১৮, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ১হাজার ইয়াবাসহ আটক ১

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটককৃত হচ্ছেন টেকনাফ কুলাল পাড়ার মৃত নজির আহমদের ছেলে জাহাঙ্গীর আলম(৪২)।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ থানার উপপরিদর্শক সাইদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুলাল পাড়া জীপ স্টেশন মোড় এলাকা হতে তাকে আটক করেন।

মাদক আইনে মামলা রুজু করে ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কক্সবাজার ও টেকনাফ থানায় ৫টি মাদকের মামলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে বুধবার সন্ধ্যায় থেকে জাহাঙ্গীরকে কুলাল পাড়া এলাকা থেকে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র। এনিয়ে মানুষের মুখে মুখে চলতে থাকে নানা জল্পনা কল্পনা।

শেষ পর্যন্ত থানা পুলিশের হাতে ১ হাজার ইয়াবা সহ আটকে সেই জল্পনা কল্পনার অবসান হলো। এব্যাপারে পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়