শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৬:৫৩ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান থেকে তেল কিনতে ডলারের পরিবর্তে রুপি ব্যবহার করবে ভারত

তানভীর রিজভী: ইরান থেকে তেল কিনতে এখন আর ডলারের ব্যবহার করবে না ভারত। ডলারের পরিবর্তে এখন থেকে তারা রুপি ব্যবহার করবে। বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এড়িয়ে চলতে দু'দেশ মিলে এ চুক্তি করেছে।

চুক্তি অনুযায়ী, ভারতের প্রাদেশিক ব্যাংক ইউসিও এর মাধ্যমে ইরানের সাথে ভারত সকল প্রকার লেনদেন করবে। এতে দুই দেশের অর্থিক লেনদেন আরও সহজ হবে কারণ, ইউসিও ব্যাংকে ডলারে কোনরকম লেনদেন হয় না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবাদ জারিফ চলতি সপ্তাহে ভারত সফরে এসেছেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে দুদেশের মধ্যেকার বাণিজ্য নিয়ে আলোচনা করেন। আলোচনায় তারা ইরান ও ভারতের ব্যাংকিং, বাণিজ্য, শিপিং, মুদ্রা খাতে উন্নতি নিয়ে আলোচনা করেছেন।

এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জারিফ জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে বলেছেন যে বাণিজ্যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভারত এড়িয়ে চলবে।

এরপর সুষমা স্বরাজ জানান, ভারত কারো নিষেধাজ্ঞা মানবে না এবংকোনও দেশের নির্দিষ্ট নিষেধাজ্ঞাগুলিও মানবে না।

এদিকে ভারত গত অর্থবছরে রেকর্ড পরিমাণ ২৭.২ মিলিয়ন টন তেল আমদানি করেছে ইরান থেকে। যা এর আগের অর্থবছরের থেকে ১১৪% বেশি। সূত্র: রাশিয়ান টাইমস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়