শিরোনাম
◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

প্রকাশিত : ৩০ মে, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ৩০ মে, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা যতদিন থাকবে, বেকারত্বও থাকবে ততদিন

সাইফুল ইসলাম : কোটা সংস্কার সকল শিক্ষার্থীদের দাবি। আমরা স্বাধীন দেশের নাগরিক, কিন্তু আমরা স্বাধীন নই। যে শিক্ষার্থীরা ভাষার জন্য শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলতে পারি। এই দেশকে স্বাধীন করার পেছনে শিক্ষার্থীদের অবদান অনেক বেশি। আর এই শিক্ষার্থীদের আজ এ অবস্থা। ধিক্কার জানাই এই সমাজকে। শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস, গরম পানি, রাবার বুলেট, লাঠি পিটুনি চালানো হচ্ছে। আর সরকার তা বসে বসে দেখছে। এটাই আমাদের দেশের গণতন্ত্র। একটা দেশের প্রধান সমস্যা হলো বেকারত্ব। কারণ যে দেশে অল্প কিছু মানুষের জন্য কোটা থাকে ৫৬ ভাগ। আর হাজার হাজার সাধারণ মানুষের জন্য ৪৪ ভাগ। সে দেশে বেকারত্ব থাকবে না তো কোন দেশে থাকবে? তাই বলতে হয়, কোটা যতদিন থাকবে, আমাদের দেশে বেকারত্বও থাকবে ততোদিন। আমরা প্রতিনিয়ত শুধু অর্জনই করছি। আর ‘শিক্ষার্থীদের ওপর হামলা’- এটাও একটা অর্জন!। পরিচিতি: বেসরকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী/ মতামত গ্রহণ: মেহেদী হাসান/সম্পাদনা: জাফরুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়