শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৮, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্তিরক্ষী দিবসে ‘পিসকীপার্স রান’ সমাবেশ অনুষ্ঠিত

ইসমাঈল হুসাইন ইমু : বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৭ টায় বিএএফ ঘাঁটি বাশারের কেন্দ্রিয় মসজিদ প্রঙ্গনে ‘পীসকীপার্স রান’ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মননীয় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে ‘পীসকীপার্স রান’ সমাবেশের উদ্বোধন করেন। এসময় তিনি বিশ^ শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান ও অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিজ মিয়া সিপ্পো। সমাবেশে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), সশস্ত্র বাহিনী ও পুলিশের শান্তিরক্ষী, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্ত:বাহিনী সংস্থাসমূহের মনোনীত প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রীসহ ৮৭০ জন সদস্য।

এছাড়াও চট্টগ্রামস্থ বিএএফ জহুরুল হক ঘাঁটিসহ অন্যান্য বিভাগীয় শহরেও ‘পীসকীপার্স রান’ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে চট্টগ্রামের সমাবেশ উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়