শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহাউদ্দিন নাসিম এমপি’র ইফতার ও দোয়া মাহফিল

মো.আরিফুর রহমান, মাদারীপুর: জেলার সদর উপজেলায় কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ও আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এমপি’র সহযোগীতায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সদর উপজেলা কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের আয়োজনে সমাদ্দার বহুমুখি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মসজিদ ও মাদ্রাসার ইমাম, ছাত্র ও স্থানীয়সহ প্রায় কয়েক হাজার লোকের উপস্থিতি ছিলো।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-কালকিনি ৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক খলিদ হোসেন ইয়াদ, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কেন্দুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রায়হান কবির এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দুয়া আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মজিবর রহমান মাতুব্বর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক বাবু শরীফ, জেলা পরিষদের সদস্য আবদুল্লা আল মামুন, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, মাদারীপুর পৌরসভার কাউঞ্চিলর সিরাজুল আলম খান, অ্যাড. সজিব সরকার, সাবেক ছাত্রনেতা শেখ আবদুল্লা মাহামুদ উজ্জল প্রমুখ।

  • সর্বশেষ