শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৯ মে, ২০১৮, ০৪:২৬ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৮, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচন হতে হবে জনগণ নির্ভর : খসরু 

আহমেদ ইসমাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন হতে হবে, জনগণ নির্ভর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হতে হবে জনগণ নির্ভর। এর মাঝে কিছু নেই। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা যাবে না। তাকে মুক্ত করতে হবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। দেশের জনগণ এর জন্য প্রস্তুত আছে, আমাদেরও নিতে হবে। দেশের মানুষ আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা জনগণ নির্ভর দল, আর আওয়ামী লীগ জনগণ থেকে অনেক দূরে চলে গেছে। তারা তাদের নির্বাচন প্রকল্প এবং পার্শ্ববতী দেশের ওপর নির্ভরশীল।

খসরু বলেন, সরকার চা চাইবে নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন ঘটবে এটাই নির্বাচন। শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। তারা ইচ্ছা করলে আপনাকে নির্বাচন দেবে, আর ইচ্ছা না করলে নির্বাচন দেবে না। এটা তাদের ইচ্ছার ওপর নির্ভর করে। নির্বাচন কমিশনের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, এই নির্বাচন কমিশন হচ্ছে তাদের নির্বাচনী প্রকল্পের নীল নকশার অংশ। ছাত্রনেতা মো. আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক নান্নু প্রমুখ বক্তব্য রাখেন। । ঢাকাস্থ পাবনা এবং সিরাজগঞ্জের সাবেক এবং বর্তমান ছাত্র নেতারা এ প্রতিবাদ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা, মো. আব্দুল ওয়াহাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়