শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

সুজন কৈরী: রাজধানীর মিরপুরের রূপনগরের ‘ট ব্লক’ এলাকায় রোববার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম ওরফে নজু সর্দার (৪২) নামের একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি চলন্তিকা বস্তির শীর্ষ মাদক ব্যবসায়ী।
ডিবি পুলিশ জানায়, ট ব্লকের ওই আস্তানায় নজু অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়লে গুলিবিদ্ধ হয় নজরুল।
বন্দুকযুদ্ধের পর তাদের কাছে থাকা শীর্ষ মাদক ব্যবসায়ীদের ছবি মিলিয়ে দেখে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন নিহত ব্যক্তি নজু সর্দার। নজুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২ টি মামলা রয়েছে।
রূপনগর থানার এসআই  মিজান জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়