শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এই সরকারের পরনে কাপড় নাই’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাঠ ও দেশ ছাড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সভাপতি আ স ম আবদুর রব।

২৭ মে, রবিবার রাজধানীর ‘এ‌শিয়া হোটেল অ্যান্ড প্যা‌সি‌ফিক’ হ‌লে নবগ‌ঠিত যুক্তফ্র‌ন্টের অন্যতম শরিক দল নাগ‌রিক ঐক্য আয়োজিত ইফতা‌র মাহ‌ফি‌লের আগে সংক্ষিপ্ত আলোচনায় রব এ কথা বলেন।

‘গ্রহণ‌যোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই’ শীর্ষক ওই আলোচনায় জেএসডি সভাপতি বলেন, ‘আমরা খেলা এখনো শুরু করিনি। আসল খেলা হবে ময়দানে। মাঠে নামার আগেই ভয় পেয়ে গেছেন?

আপনাকে মাঠও ছাড়তে হবে, দেশও ছাড়তে হবে। কোথায় যাবেন, তা ঠিক করেন এখন।’

দেশের বর্তমান অবস্থাকে ‘মগের মুল্লুক’ আখ্যায়িত করে রব বলেন, ‘একটি মগের মুল্লুকের মধ্যে আমরা আছি। এর পূর্বে আমার ৬০ বছর রাজনৈতিক জীবনে এমন অপশাসন আর দেখিনি।

সদ্য শেষ হওয়া খুলনায় ভোট চুরি হয়নি, ডাকাতি হয়েছে। ১১টার পর কেউ ভোট দিতে পারেনি। ‘‘শান্তিপূর্ণভাবে’’ ১৩০টি সেন্টারে সিল মারা হয়েছে। এই সরকারের পরনে কাপড় নাই, নির্লজ্জ, বেহায়া।’

কখনো মাথা নত করবেন না উল্লেখ করে রব বলেন, ‘সাবধান হোন। আমরা কী করতে পারি, বাঙালি জানে। আমরা পতাকা উপহার দিয়েছি, জয় বাংলা উপহার দিয়েছি, বঙ্গবন্ধু উপহার দিয়েছি।

কখনো মাথা নত করিনি, করবও না। অপমান করেছেন অনেক। আর সহ্য হবে না। যেদিন ক্ষমতায় থাকবেন না, সেদিন কী করবেন?’ সূত্র : প্রিয়.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়