শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বজরং দল : উদ্দেশ্য হিন্দুদের সুরক্ষা

সাইদুর রহমান : ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ের বাওয়ারায় গোপন শিবিরে বাছাইকরা কয়েকজন সদস্যকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বজরং দল। প্রায় ৩২টি জেলা থেকে বাছাইকরা সদস্যদের নিয়ে আসা হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে। সেখানে লাভ জিহাদ এবং দেশদ্রোহীদের শায়েস্তা করতে তরোয়াল চালানো থেকে শুরু করে লাঠি চালানো, গুলি চালানো সবই শেখানো হয়েছে।

মে মাসের তিন তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন ভোর চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত চলত প্রশিক্ষণ। একেবারে সেনাশিবিরে প্রশিক্ষণের মতই রাখা হয়েছিল শিবিরে যোগদানকারী সদস্যদের খাওয়াদাওয়া থাকার ব্যবস্থা ছিল। ক্যারাটে, দড়ি বেয়ে উঁচু গাছে চড়া, উঁচু জায়গা থেকে লাফ দেওয়া সব কিছুরই প্রশিক্ষণ দেওয়া গত।

পুরোটাই যাতে অত্যন্ত গোপন থাকে সেজন্য সব ব্যবস্থাই নিয়েছিল বজরং দল। কিন্তু শেষ রক্ষা হয়নি। শিবিরের ছবি প্রাকাশ্যে এসে পড়ে। পুরো বিষয়টি ধামাচাপা দিতে বজরং দলে জেলা আহ্বায়ক দেবী সিং সিশোদিয়া বলেন, এটা রুটিন ক্যাম্প। সেই ১৯৮৪ সাল থেকে এই ধরনের ক্যাম্প করে থাকে বজরং দল। দেশদ্রোহী এবং লাভ জিহাদিদের শায়েস্তা এই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হয়।

মধ্য প্রদেশের বিজেপি কিন্তু দাবি করেছে আইনশৃঙ্খলা কারোর হাতে তুলে নেওয়ার অধিকার নেই। সেটা করতেও দেওয়া হবে না। কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সেটি সামলানোর জন্য সরকার রয়েছে। পুলিস প্রশাসন রয়েছে। কংগ্রেস এই শিবিরের তীব্র বিরোধিতা করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। সূত্র : আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়