শিরোনাম
◈ ঢাকা ভূরাজনীতির স্পর্শকাতর ইস্যুতে চীনের পক্ষ নিলো ◈ মাঠ পর্যা‌য়ে পু‌লিশ সদস‌্যদের ক্ষোভ: রাজনৈতিক যোগ্যতা, কানেকশন ও তদবিরে ১০৯ জন পা‌চ্ছেন পু‌লিশ পদক ◈ গৌতম গম্ভী‌রের কথা না শুনলেই চরম ক্ষতি করে, কোচ‌কে নিয়ে বিস্ফোরক মন্তব‌্য সা‌বেক ক্রিকেটার অতুলের ◈ ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান ◈ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ◈ ঘুষের মামলায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড ◈ বিজয়ের দল টিভিকের ১০৭ বিধায়কের একযোগে পদত্যাগের হুঁশিয়ারি ◈ সেনেগাল ফুটবলের ৬ কর্মকর্তাকে ভিসা দেয়‌নি যুক্তরাষ্ট্র ◈ বগুড়া সিটি করপোরেশনসহ দেশে যুক্ত হলো ৫ নতুন উপজেলা ◈ যুক্তরাষ্ট্র থেকে দেশে আসছে বৃষ্টির মরদেহ, পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০১:২৫ রাত
আপডেট : ২৮ মে, ২০১৮, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ভারত সফরেও তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আশ্বাসও পাওয়া গেল না

রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের প্রস্তাবে বলা হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে এবার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আশ্বাসও পাওয়া গেল না। তিস্তার পানির ন্যায্য হিস্যার বিষয়টি তলানীতে নেমে গেল, আদায় করা যাবে না। রোববার রাজনৈতিক পরিষদের বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

রাজনৈতিক পরিষদের প্রস্তাবে বলা হয়- ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তার পানি বন্টন কোন কথা বলতেই রাজি হলেন না। অর্থনীতি, বাণিজ্য, ছিটমহল বিনিময় প্রভৃতি নানা বিষয়ে কথা বললেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘সুন্দর অনুষ্ঠান ¤øান হওযাার’ আশংকায় তিস্তার মত জরুরি বিষয়টি উল্লেখ পর্যন্ত করলেন না। এর মধ্যদিয়ে তিস্তার পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যার বিষয়টি যে আরও তলানীতে নেমে গেল তা অত্যন্ত স্পষ্ট। প্রধানমন্ত্রীকে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন আর কবি নজরুল বিশ^বিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রী নিয়েই ফিরে আসতে হল।

রাজনৈতিক পরিষদের আরও বলা হয়- তিস্তার পানি বন্টন ইস্যুসহ ভারতের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারের জরুরি বিষয়সমূহের ন্যায্য ও সম্মানজনক সমাধান ব্যতিরেকে কেবল ভবন উদ্বোধন করে ভারতের সঙ্গে বন্ধুত্ব জোরদার করা যাবে না। ভারতের প্রতি অনুগত মনোভাব নিয়েও দ্বি-পাক্ষিক সমস্যাদির সমাধান করা যাবে না। সভার প্রস্তাবে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়সহ অমিমাংসিত দ্বি-পাক্ষিক সমস্যাসমূহের সমাধানে বলিষ্ঠ ভ‚মিকা গ্রহণ এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের স্মরণাপন্ন হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়