শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়েন্দা অফিসার হচ্ছেন শক্তি খান!

নিজস্ব প্রতিবেদক : শক্তি খান। নবাগত চলচ্চিত্র অভিনেতা। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বন্ধু চিরদিন’।  আকতারুল আলম তিনু পরিচালিত এই সিনেমাটি এখনো মুক্তি পায়নি। অথচ এরই মাঝে তিনি চুক্তিবদ্ধ হলেন বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমা 'অফিসার রিটার্নস' এ।

বর্তমানে ইতালিতে অবস্থান করছেন এই অভিনেতা। সেখান থেকে ফোনে জানান, রোজার ঈদের পনেরো দিন পর তিনি বাংলাদেশে আসবেন।  তখন তিনি তার নতুন চলচ্চিত্র 'অফিসার রিটার্নস'-এর শুটিংয়ে অংশ নেবেন। পাশাপাশি নিজের অসমাপ্ত চলচ্চিত্র দুটি বন্ধু চিরদিন ও ব্লাকফোর্স এর কাজগুলো করবেন।

'অফিসার রিটার্নস'-এ তার চরিত্রায়ন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আপাতত জানি আমি একজন গোয়েন্দা অফিসারের ভূমিকায় অভিনয় করবো। আমার বিপরীতে নায়িকা এখনো চূড়ান্ত করা হয়নি।

প্রসঙ্গত, গত ১৬ মে এফডিসিতে 'অফিসার রিটার্নস' এর মহরত অনুষ্ঠিত হয়। ছবিতে নিরব, জলি, আলেকজান্ডার বো, শিমুল খান ও সাদেক বাচ্চু প্রমুখ অভিনয় করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়