শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০৬:৩১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৮, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনে ৪৫ মিলিয়ন ডলার অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

রাশিদ রিয়াজ : গত এপ্রিলেই বাহরাইনে ৯১১.৪ মিলিয়ন ডলারের আঘাত হানতে সক্ষম এমন হেলিকপ্টার বিক্রি অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এরপর দেশটিতে আরো ৪৫ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র যখন বাহরাইনের নাগরিকরা সেখান থেকে মার্কিন ঘাঁটি হটিয়ে নিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে বাহরাইনের বিমান বাহিনীকে শক্তিশালী করতে এফ-১৬ বিমান বহরের জন্যে এসব অস্ত্র বিক্রি করা হয়েছে যা ওই অঞ্চলে দেশটির পক্ষে হুমকি মোকাবেলা করা সহজ হবে, নিরাপত্তা বৃদ্ধি ও সন্ত্রাস দমনে কাজ করবে। তবে এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের সরকারের মজুদ থেকে সরাসরি বিক্রি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি ও পররাষ্ট্র দফতর ইউএস কংগ্রেসকে বাহরাইনে সর্বশেষ অস্ত্র বিক্রির বিষয়টি অবহিত করেছে। এর আগে গত সেপ্টেম্বরে বাহরাইনে ২.৭৮ বিলিয়ন ডলারের জঙ্গি বিমান বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ