শিরোনাম
◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায় ◈ সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট ◈ শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমির বার্তা, ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ ◈ অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের মুখোমুখি অবস্থান, নতুন করে উত্তেজনা ◈ আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্টে , জানা গেল কারণ

প্রকাশিত : ২২ মে, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ২২ মে, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড পঞ্চমবার গোল্ডেন বুট জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক : পর্তুগালের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে রেকর্ড পঞ্চমবারের মতো গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতলেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি।

পুরো মৌসুমে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ ৩৪ গোল করে গোল্ডেন বুট জিতলেন মেসি। এ পুরস্কার পাওয়ার আগে সমান অবস্থানেই ছিলেন মেসি ও রোনাল্ডো। দু’জনই চারবার করে গোল্ডেন বুট জয় করেন। চলতি মৌসুম শেষে রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি। এবারের গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন লিভারপুলের মিসরীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ। গত এপ্রিলে মেসির চেয়ে ৮ গোল বেশি ছিলো সালাহর।

কিন্তু স্প্যানিশ ফুটবল লিগে বার্সেলোনার হয়ে শেষ ছয় ম্যাচে আট গোল করে এবারের ইউরোপিয়ান লিগে সবচেয়ে বেশি গোলের মালিক হন মেসি।

ইংলিশ লিগে লিভারপুলের হয়ে ৩২ গোল করেছেন সালাহ। তার চেয়ে দুই গোল বেশি নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো গোল্ডেন বুট জিতলেন মেসি।

বার্সেলোনার হয়েই পাঁচবার এ কৃতিত্ব অর্জন করলেন মেসি। এর আগে ২০০৯-১০, ২০১০-১১, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমেও এই ট্রফি জিতেছিলেন ৩০ বছর বয়সী মেসি।

  • সর্বশেষ