শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ০১ মে, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আ.লীগ নেতাদের আড়াই ঘণ্টার নৈশভোজ

ডেস্ক রিপোর্ট :  মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের বাসায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এক বৈঠকে অংশ নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তবে তাদের দাবি এটি বৈঠক নয়, রাষ্ট্রদূতের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে গিয়েছিলেন তারা।  সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এতে অংশ নেন।

বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক রাজনীতি, রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আড়াই ঘণ্টাব্যাপী।  বৈঠকে উপস্থিত অন্তত দুই জন নেতা জানান, নৈশভোজ শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট পাঁচ মিনিট একান্তে আলাপ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু, যুক্তরাষ্ট্ররে সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কথা হয়েছে।  আসন্ন দুই সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ নিয়ে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত ওই নেতা।

ওই নেতার ভাষ্য মতে, রাষ্ট্রদূত বার্নিকাট গাজীপুর সিটি কর্পোরশেন নির্বাচন দেখতে সেখানে গিয়েছিলেন এবং প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। এতে তার কাছে এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে মনে হয়েছে বলে প্রতিনিধি দলের কাছে জানিয়েছেন রাষ্ট্রদূত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মো. জমির, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এবং মার্কিন দূতাবাসের পলিটিকাল অ্যাফেয়াস সেকেন্ড সেক্রেটারি কাজী রহমান দস্তগীর ও জ্যাকব জে লেভিনসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিত ছিলেন। পরে তারা নৈশভোজে অংশ নেন।  জাগোনিউজ

  • সর্বশেষ