শিরোনাম
◈ হুমকি দিয়ে ইরানে হামলা থেকে আবারও পিছু হটলেন ট্রাম্প ◈ নির্বাচনের আগে এআই দিয়ে পরমাণু বিস্ফোরণের ছবি পোস্ট, নেতানিয়াহুকে ঘিরে বিতর্ক ◈ প্রধানমন্ত্রীর সফর নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, ছাড়া পেয়ে যা বললেন কলেজশিক্ষার্থীর বাবা (ভিডিও) ◈ গভীর রাতে ভুলতা-গাউছিয়া রোডে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি (ভিডিও) ◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত : ০১ মে, ২০১৮, ০২:২৪ রাত
আপডেট : ০১ মে, ২০১৮, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে ইমরান খানের নতুন পাকিস্তান গড়ে তোলার লক্ষ্যে ১১ দফা ইশতেহার প্রকাশ

ইমরুল শাহেদ : পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান নতুন পাকিস্তান গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে রোববার ১১ দফা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, নীতিমালা, পরিবেশ ও পর্যটন খাত সংস্কার ইস্যু। পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএলএন)-র শক্তিশালী ঘাঁটি লাহোরের মিনার-ই-পাকিস্তানে এক জনসভায় ইমরান খান বলেন, ‘আমরা নিজেরা যদি আমাদের দেশের জন্য না দাঁড়াই তাহলে কেউ আমাদের সাহায্য করবে না। আমাদেরকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং নিপীড়িত, নিরক্ষর ও বঞ্চিতদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই আল্লাহ আমাদের সহায় হবেন।’
ইমরান খান ছাড়াও জনসভায় পিটিআই দলের নেতা মুরাদ সাঈদ, শাহ মেহমুদ কোরেশী এবং আরিফ আলভি বক্তৃতা করেন।

পিটিআই প্রধান পাকিস্তান প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে বলেন, প্রত্যেকেই নিজেদের জিজ্ঞাসা করুন কেন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ‘এ দেশ প্রতিষ্ঠা করার প্রয়োজন কেন হয়েছিল, আজ আমি আপনাদের বলতে চাই কায়েদে আজম প্রথমে হিন্দু-মুসলমানদের একসঙ্গে বাস করার কথা ভাবলেও পরে কেন তিনি আলাদা রাষ্ট্র পাকিস্তানের কথা বলেছিলেন।’

তিনি বলেন, ‘কায়েদে আজম আলাদা রাষ্ট্রের কথা ভেবেছেন, কারণ কংগ্রেস মুসলমানদের সমান অধিকার দিতে চাননি। তারা হিন্দু রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’
কায়েদে আজম দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছিলেন ভারতে মুসলমানেরা সমান অধিকার নিয়ে বাস করতে পারবে না। তিনি বলেন, ‘ভারতে মুসলমানেরা ছিল সংখ্যালঘু। মদিনা সনদ অনুসারেই পাকিস্তানে হিন্দু, শিখ এবং মুসলমানেরা একসঙ্গে সমান অধিকার নিয়ে বাস করছে।’
ইমরান বলেছেন, মুসলমানেরা ন্যায়পরায়ণ নীতির অনুসারী। এই নীতিতেই মুসলমানেরা শতাব্দীর পর শতাব্দী বিশ্ব শাসন করেছে। টাইমস অব ইসলামাবাদ

  • সর্বশেষ