শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০২:৩৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের রামপালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু একটি পরিবারের বৈধ ভোগদখলীয় জমি ও বসতবাড়ি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দখলবাজদের অব্যাহত হুমকিতে ভীত সন্তস্ত হয়ে পড়েছে ওই পরিবারটি। অভিযোগকারী উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত অধীর মন্ডলের স্ত্রী ললিতা মন্ডলের ভোগদখলীয় জমি হুড়কার চাড়াখালী গ্রামের জাকির মোল্যার পুত্র জলিল মোল্যা ও খলিল মোল্যা তাদের জায়গা দাবি করে বসত ভিটা ও মৎস্য ঘেরের মাটি কেঁটে জমির আকার পরিবর্তনের চেষ্টা ও গাছপালা কেঁটে নেয়।

এঘটনায় অভিযোগকারী ললিতা মন্ডল গত ১৮ এপ্রিল বাগেরহাটের অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৮/২০১৮ নং একটি মিস মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে রামপাল থানার ওসিকে নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। ৩০ নং হুড়কা মৌজার এসএ ৪৪২ নং খতিয়ানে ১৭০৪ ও ১৭২২ দাগের ০.৫৯ একর জমি যার বিআরএস ৫৬৭ নং খতিয়ানের ৩৪২৭ দাগের ০.৭৪ একরের মধ্যে ০.৫৯ একর জমি। ভুক্তভোগীর দাবি বিবাদীরা প্রভাবশালী হওয়ায় তাদের অত্যাচারে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীত সন্তস্ত হয়ে পড়েছেন। এ নিয়ে রামপাল থানায় ও হুড়কা ইউডনিয়ন পরিষদে শালিশ দরবারের মাধ্যেমে মিমাংশা হলেও ওই দখলবাজরা উপেক্ষা করে আসছেন।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ জলিল মোল্যা সাথে কথা বলার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, জাকির গংরা ৪৪১ নং খতিয়ানের জমি কিনে কিভাবে ৪৪২ নং খতিয়ানের জমিতে আসার চেষ্টা করেন সেটা আমি বুঝতে পারছি না।

রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৪৪ ধারা জারি করা হয়েছে। এরপর ও যদি কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়