শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ২ সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে ১৩ কেজি ওজনের শতাধিক স্বর্ণের বার উদ্ধারসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১। আটককৃতরা হলেন মাহবুব হোসেন (৪০) ও মো. জাকির (৫৫)। তারা আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সদস্য।

শনিবার দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১২ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে এই দুজনকে আটক করে র‍্যাব-১-এর একটি দল। মাহবুব ওই ফ্ল্যাটের মালিক।

র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, সিঙ্গাপুর থেকে সাড়ে ১৩ কেজি ওজনের ১৩৫টি স্বর্ণের বার দুপুরে ঢাকায় আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া খবরের ভিত্তিতে তাৎক্ষণিক ওই ফ্লাটে অভিযান চালানো হয়। স্বর্ণের বারগুলো উদ্ধারের পর তার অনুকূলে কাগজ দেখাতে পারেনি তারা।

তিনি আরো বলেন, জাকির সিঙ্গাপুর থেকে এসব স্বর্ণের বার নিয়ে এসেছেন। মাহবুব দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত তবে এবারই প্রথম আটক হয়েছেন। জাকির বলেছেন, তিনি প্রায় দুই বছর ধরে মাহবুবের স্বর্ণের চালান আনা নেওয়া করেন। এসব স্বর্ণ স্থানীয় বাজারে বিক্রি করে থাকে বা কারো চাহিদা থাকলে তা এনে দেন বলে মাহবুব জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়