শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:১০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অনেকের চেয়ে পিছিয়ে আছি আমরা’

নিজস্ব প্রতিবেদক: ইংল্যান্ড বিশ্বকাপ আসতে এখনো এক বছরেরও বেশি সময় বাকি আছে। ইতিমধ্যে ২০১৯ সালের বিশ্বকাপের সূচিও চুড়ান্ত হয়ে গেছে। কিন্তু বিশ্ব ক্রিকেটের এমন আসরে বাংলাদেশকে তেমন নিয়ে আশাবাদী নন দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি মনে করেন বিশ্বকাপের মত আসরে বাংলাদেশ অনেকের চেয়ে পিছিয়েই থাকবে।

কয়েক বছর ধরেই ক্রিকেটে বেশ উন্নতি করেছে টাইগাররা। যেকোন প্রতিপক্ষের সাথেই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভাবে লড়ছে বাংলাদেশ। গত আসরে উঠেছে কোয়ার্টার ফাইনালে, খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতেও। তবুও টাইগারদের নিয়ে বোর্ড সভাপতির মুখে হতাশার সুর।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইংল্যান্ডের মাটিতে খেলা। বাংলাদেশকে নিয়ে নাজমুল হাসান বলেন,‘বাংলাদেশ বিশ্বকাপে খুব একটা নিশ্চিত ভালো খেলবে, এটা এখন বলা কঠিন। বাংলাদেশ এখন ভালো খেলছে ঠিক আছে, কিন্তু বাংলাদেশের চেয়ে অনেকে আরো ভালো খেলছে। জিততে হলে দুটি জিনিস দরকার, ভালো খেলোয়াড় আর ভালো দল। ভালো খেলোয়াড় আছে আমাদের, তবে ভালো দল এখনো প্রস্তুত না। এদিক থেকে অনেকের চেয়ে পিছিয়ে আছি আমরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়