শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ১০:১৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে ছিনতাইকারীদের কবলে চার কলেজ ছাত্র

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: স্থানীয় চিহ্নিত ছিনতাইকারীদের কবলে সর্বস্ত্র খুঁইয়েছেন চার কলেজ ছাত্র। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কুমারভাঙ্গা হাওলাদার বাড়ি সংলগ্ন ব্রিজের সামনে।

শনিবার সকালে কলেজ ছাত্র নাদিম তালুকদার জানায়, তারা চার বন্ধু গৌরনদীর চাঁদশী এলাকার বৈশাখী মেলা থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কুমারভাঙ্গা হাওলাদার বাড়ির ব্রিজের সামনে বসে স্থানীয় ইউপি সদস্যর ভাই আজিজ মোল্লার পুত্র আসিফ মোল্লা তাদের পথরোধ করে। একপর্যায়ে আসিফের সহযোগী নাঈম মোল্লা, রিফাত মোল্লা, রিয়াজ সিকদারসহ ৪/৫ জনে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ভয়ভিতী প্রদর্শন করে।

পরবর্তীতে তারা কলেজ ছাত্র নাদিম তালুকদার, রুশাত তালুকদার, তাকবীর তালুকদার ও জাহান বেপারীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা প্রায় দশ হাজার টাকা, চারটি মোবাইল সেট, চারটি ঘড়ি নিয়ে পালিয়ে যায়।

আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ছিনতাইয়ের বিষয়ে কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়