শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৮, ০৬:০২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৮, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী দেশে ফিরলে কোটা বাতিল করে প্রজ্ঞাপন : নানক 

আবু হোসাইন শুভ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন,প্রধানমন্ত্রী দেশে ফেরার পর কোটা পদ্ধতি বাতিল করে দ্রূত প্রজ্ঞাপন জারি করা হবে।পাশাপাশি নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি করা হবে না।

শুক্রবার রাতে আন্দোলনকারী ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এসময় নানক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দাবির বিষয়ে আন্তরিক। তিনি দেশে ফিরলে এ ব্যাপারে যথাযথ দিকনির্দেশনা দেবেন।

কোটা সংস্কারের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে সংগঠনটি। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু এখনো তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায়নি।

বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, আগামী ৭ মে পর্যন্ত আমরা প্রজ্ঞাপন জারির সময় বেঁধে দিয়েছি। দাবি না মানলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়