শিরোনাম
◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ টানা যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের ভান্ডার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফর স্থগিত

এস এম সাব্বির, গোপালগঞ্জ: অনিবার্য কারণে রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো. আব্দুল হামিদের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়েছে।

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার টুঙ্গিপাড়া পৌঁছে সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণসহ তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান এবং পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজতে অংশ নেবার কথা ছিল।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, অনিবার্য কারণে রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো. আব্দুল হামিদ টুঙ্গিপাড়া সফর স্থগিত করেছেন।

এর আগে জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার বিমান বাহিনীর ঘাঁটি বাশার হেলিপ্যাড থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রাষ্ট্রপতির রওয়ানা হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে পরে এ সময়সূচি পরিবর্তন করা হয়। সে অনুযায়ী বিকেল ৩টায় ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হয়ে ৩টা ৪০ মিনিটে তার টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছানোর কথা। এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি।

ওই সময় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার কথা ছিল তিন বাহিনীর একটি চৌকস দলের। সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর বিকেল ৩টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল রাষ্ট্রপতির।

কিন্তু হঠাৎ করে রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো. আব্দুল হামিদের টুঙ্গিপাড়া সফর স্থগিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়