শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৫৯ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার শহরের বৌ-বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দী রয়েছেন। বক্তারা, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে সকলের গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়