শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকদের কল্যানে সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

জাফর আহমদ: সরকারের শ্রমিক কল্যাণ ফান্ডে শিল্প ও প্রতিষ্ঠানের মুনাফার নির্দিষ্ট অংশ জমা দেওয়ার আহবান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, শ্রমিক কল্যান ফান্ডে দেশে ব্যবসারত বহু জাতিক কোম্পানিগুলো তাদের নীট মুনাফার নির্দিষ্ট পরিমান জমা দিচ্ছে। এ তহবিল থেকে শ্রমিকদের সন্তানদের লেখাপড়াসহ বিভিন্ন কল্যানকর কাজে ব্যবহার হচ্ছে।

বুধবার গ্রামীণ ফোনের নীট মুনাফার নির্দিষ্ট পরিমান অর্থ শ্রমিক তববিলে জমাদান কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ তহবিল থেকে গার্মেন্টস শ্রমিকদের সন্তানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকের সন্তানদের লেখাপড়াসহ শ্রমিকদের কল্যানকর কাজে ব্যবহার করতে পারেন।

এ তহবিলে দেশের বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানের মুনাফার নির্দিষ্ট অংশও জমা দিয়ে শ্রমিকদের কল্যানে এগিয়ে আসার আহবান জানান তিনি।

তিনি বলেন, সকল প্রতিষ্ঠান যারা সক্ষম তাদের মুনাফার নির্দিষ্ট অংশ জমা দিলে শ্রমিক কল্যান পরিধি আরও বৃদ্ধি করা সম্ভব হবে। গ্রামীনফোন তাদের মুনাফার ২৩ কোটি ৬৫ লাখ ৯০ হাজার টাকা কমা দেন শ্রমিক কল্যাণ তহবিলে জমান।

এ সময় দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমূল ইসলাম খানসহ গ্রামীন ফোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়