শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দফার দাবিতে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সাইফুল ইসলাম প্রবাল, ঠাকুরগাঁও: মুক্তিযোদ্ধাদের সন্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে জেলা উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধারা অংশগ্রহন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি রাজিউর রহমান রাজেকের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউদ্দৌজা বদর ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি গোলাম রব্বানি, নুরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোটা বাতিলের নামে যে আন্দোলন হয়েছে ঢাবি ভিসির বাড়িতে হামলার ঘটনার মধ্য দিয়ে তা স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র বলে পরিষ্কার হয়েছে। একইভাবে কোটা বাতিলের আন্দোলনে নানাভাবে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ ও অসম্মান করা হয়েছে, যা স্বাধীন বাংলাদেশে কাম্য নয়।

পরে ছয় দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন তারা।

  • সর্বশেষ