শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেসিসি নির্বাচনে খালেকের ৩১ দফা ইশতেহার ঘোষণা

শরীফা খাতুন শিউলী, খুলনা: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ ইশতেহারের এক নম্বরেই ‘সিটি গভর্ণমেন্ট’ ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগের বিষয়টি রাখা হয়েছে।

ইশতেহারের অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- পরিকল্পনা গ্রহণে পরামর্শক কমিটি গঠন, পানি ও পয়নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন, ওয়াসা, কেডিএ, রেলওয়ে, টেলিকমিউনিকেশন ও বিদ্যুৎ পরিসেবা উন্নয়ন, কবরস্থান ও শ্মশান ঘাটের উন্নয়ন, মাদকমুক্ত নগর গড়ে তোলা, নতুন আয়ের উৎস্য সৃষ্টি, সিটি সেন্টার গড়ে তোলা, বিনামূল্যে তথ্য প্রযুক্তির ব্যবহারের সুযোগ সৃষ্টি, গুরুত্ব বিবেচনা করে সড়ক উন্নয়ন, পার্ক-উদ্যান নির্মাণ ও বনায়ন সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকান্ডের উন্নয়ন ও বিকাশ ঘটানো, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে রাস্তার নামকরণ, প্রতিটি ওয়ার্ডে ক্রীড়া উন্নয়নের উগ্যোগ গ্রহণ, সোলার পার্ক আধুনিকায়ন, কেসিসিকে দুর্নীতিমুক্ত করা, বধ্যভূমিগুলোর স্মৃতি সংরক্ষণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারী উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদান, সুইমিং পুল স্থাপন, বয়স্ক ও প্রতিবন্ধীদের সহায়তা প্রদান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ, নগরীর সৌন্দর্য্য বর্ধনে আরও উদ্যোগ গ্রহণ, তিনটি নতুন থানা পরিকল্পিতভাবে গড়ে তোলা, আধুনিক কসাইখানা নির্মাণ, খালিশপুর ও রূপসা শিল্পাঞ্চলের উন্নয়ন, কেসিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং খুলনা মহানগরীর সম্প্রাসারণের উদ্যোগ গ্রহণ।

ইশতেহার ঘোষণা শেষে তালুকদার আব্দুল খালেক বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে ধাপে ধাপে এসব প্রকল্প বাস্তবায়ন করবেন। এ ক্ষেত্রে জনসাধারণের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এস এম কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মকবুল হোসেন মিন্টু সহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

  • সর্বশেষ