শিরোনাম
◈ বিশ্বকা‌পের আ‌গে আফ্রিকার মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিরু‌দ্ধে প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আ‌র্জেন্টিনা ◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয়

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:৩৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে শিলং তীর জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সিলেটে ‘শিলং তীর জুয়ার আসর’ থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আটক জুয়াড়িদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদিসহ নগদ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার পেছনে একটি টিনশেডের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) মিডিয়া সেলের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন- নগরের পনিটুলা পল্লবী এলাকার বাসিন্দা আব্দুল হক চৌধুরীর ছেলে জাহেদ আহমদ চৌধুরী (৩৭), সুনামগঞ্জের দিরাই উপজেলার আলী নূরের ছেলে মোবাশ্বির হোসেন (৩০), একই এলাকার গৌছ আলীর ছেলে পেয়ার আলী (৩২), নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের দ্বীন মিয়ার ছেলে ও নগরের সুবিদবাজার বনকলাপাড়ার নূরানী আবাসিক এলাকার বাসিন্দা মো. রুমেল (২৯) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুসরা খাগাউড়া গ্রামের জমরুল্লাহর ছেলে ও নগরের কালিবাড়ি ৯/২ বাসার ভাড়াটে বাসিন্দা ছুরুক আলী (৪২)।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা করেছেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়