শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:১৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমানু কর্মসূচি: নতুন করে ইরানকে ট্রাম্পের হুমকি

পরমানু কর্মসূচি সীমিতকরণের চুক্তি থেকে সরে আসলে 'বড় ধরণের সমস্যা' হবে বলে ইরানকে সতর্ক করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৫ সালে আন্তর্জাতিক সমঝোতায় পরমানু কর্মসূচির সীমিত করার ব্যাপারে কথা দেয় ইরান। বিবিসির সংবাদ।

হোয়াইট হাউজে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাথে কথা বলার সময় ট্রাম্প এ চুক্তিকে একধরণের পাগলামী বলেও মন্তব্য করেন। এই চুক্তি কোনভাবেই হওয়ার দরকার ছিল না বলে তিনি মনে করেন।

ইরানের এ চুক্তির ব্যাপারে ট্রাম্পের কাছে তদবির চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ম্যাখোঁ। তিনি বলেন, নতুন আরেকটি ইরান চুক্তি সম্ভব।

তবে আগামী মাসে, বারাক ওবামা সরকারের আমলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ইরানের এ চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা থাকলেও তা বাতিল করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

তবে চুক্তি বাতিল হলে ইরান আবার পারমানবিক কর্মসূচি চালু করবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, নতুন করে পারমানবিক কর্মসূচি চালু করা অত সহজ না।

তিনি বলেন, তারা বরং বড় ধরণের সমস্যা সৃষ্টি করবে। যেটা আগের থেকেও আরও মারাত্মক হবে। পুনরায় পারমানবিক কর্মসূচি চালু করলেই ইরানই হবে সবচেয়ে বড় সমস্যা।

এদিকে ট্রাম্পের এ মন্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ যারিফ বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের নাম প্রত্যাহার করে নিলে তারাও সরে দাঁড়াবে। এর আগে, চুক্তি থেকে যুক্তরাষ্ট্র তাদের নাম প্রত্যাহার করে নিলে খারাপ পরিণতি হবে বলে সতর্ক করে দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ইউরোপ ও ইরানের মধ্যকার এ চুক্ত হয়। যদিও ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে এ চুক্তি কোনভাবেই হিজবুল্লাহর মতো সশস্ত্র সংগঠনের সাথে ইরানের সম্পর্ককে রুখতে পারবে না।

তিনি দাবি করেন, পারমানবিক কর্মসূচি পরিহারের জন্য ইরানকে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হোক। যদিও ২০২৫ সালে বর্তমান চুক্তিটির সময়সীমা শেষ হবে। সূত্র : পরির্বন

  • সর্বশেষ