শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তিতর্ক শেষ, রায় ৮ মে

নিজস্ব প্রতিবেদক :  চট্টগ্রামের আনোয়ারায় গৃহবধূ সুপর্ণা শীলকে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ৮ মে মামলায় রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক বেগম রোখসানা পারভীন। মঙ্গলবার রায় ঘোষণার তারিখ ঘোষণা করেন তিনি।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৪ জানুয়ারি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শীলপাড়ায় গৃহবধূ সুপর্ণা শীলকে যৌতুকের জন্য খুন করা হয়।  পরে নিহতের আত্মীয়স্বজনকে জিম্মি করে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে লাশ পুড়িয়ে ফেলা হয়। নিহতের মা রমা শীল বাদী হয়ে স্বামী কৃষ্ণপদ শীল, দেবর পলাশ ধর, শাশুড়ি রেণুবালা শীল এবং ভাসুর সুনীল কান্তি শীলকে আসামি করে আনোয়ারা থানায় হত্যা মামলা দায়ের করেন। কালের কণ্ঠ

বিচারিক আদালতে মামলার যুক্তিতর্কে অংশগ্রহণ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর জেসিমন আক্তার এবং মানবাধিকার আইনজীবীরা।

এ সময় রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়