শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারে ‘বাংলাদেশ কার্ড’ যেভাবে ব্যবহার করল বিজেপি! ◈ আইপিএলের দল রাজস্থান রয়্যালসের মালিকানা নিয়ে উঠলো বিতর্ক  ◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০২:৩৭ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকার কাছে কখনোই মাথানত করবে না ইরান: জেনারেল বাকেরি

রাশিদ রিয়াজ : ইরান কখনোই আমেরিকা ও তার মিত্র দেশগুলোর কাছে মাথানত করবে না। এ কথা বলেছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি সোমবার তেহরানে ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনী প্রধানদের সম্মেলনে এ কথা বলেন।

মেজর জেনারেল বাকেরি আরও বলেছেন, ইরান নিজের শক্তি ও সামর্থ্যের ওপর ভর করে প্রতিবেশী দেশগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, দুই মেরু কেন্দ্রিক ব্যবস্থার অবসান হয়েছে এবং প্রাচ্য ও পাশ্চাত্যে নতুন নতুন শক্তির উত্থান ঘটছে। কিন্তু আমেরিকা বিশ্বের বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন ও শক্তির ভাষা ব্যবহারের মাধ্যমে বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, আমেরিকা দায়েশের সহযোগিতায় পশ্চিম এশিয়ার একটা বড় অংশে সংকট সৃষ্টি করেছে। এর ফলে বহু মানুষ নিহত ও বাস্তুহারা হয়েছে। তিনি বলেন, আমেরিকা কোনো ধরণের আন্তর্জাতিক নীতিমালার তোয়াক্কা করে না। সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সাম্প্রতিক হামলার মধ্যদিয়ে আবারও এই বাস্তবতা সামনে স্পষ্ট হয়েছে।

মেজর জেনারেল বাকেরি বলেন, ইহুদিবাদী ইসরাইল বিনা বাধায় নিজের পরমাণু অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশগুলোতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাতে আমেরিকা কোনো দোষ দেখছে না। কিন্তু সেই আমেরিকাই অন্য দেশগুলোকে বৈধ ও প্রচলিত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং এটাকে অপরাধ হিসেবে গণ্য করছে। পারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়