শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার বিসিএলের শিরোপা নির্ধারণী রাউন্ড শুরু

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের মৌসুমের শেষ রাউন্ড শুরু হবে ২৪ এপ্রিল মঙ্গলবার। এদিন রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে মধ্যাঞ্চল। আর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল। দুটি ম্যাচই প্রতিদিন শুরু হবে সকাল সাড়ে নয়টা।

বিসিএলে শিরোপার দৌঁড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে উত্তরাঞ্চল। পঞ্চম রাউন্ড শেষে ৬০ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে। পাঁচ ম্যাচের মধ্যে তারা দুইটিতে জয় পেয়েছে ও তিনটিতে ড্র করেছে।

পয়েন্ট টেবিলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণাঞ্চল। পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিতেই তারা ড্র করেছে। ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মধ্যাঞ্চল। তারা চারটিতে ড্র করেছে ও একটিতে হেরেছে। ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল। তারাও চারটিতে ড্র করেছে ও একটিতে হেরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়