শিরোনাম
◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:১৮ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেহরানের সঙ্গীত উৎসবে ১৩০ বরেণ্য শিল্পী

রাশিদ রিয়াজ : ইরানের রাজধানী তেহরানে আন্তর্জাতিক সঙ্গীত উৎসবে দেশটি ছাড়াও বিভিন্ন দেশের ১৩০ জন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করছেন। তেহরান মিউজিয়াম অব কনটমপোরারি আর্ট তৃতীয়বারের মত এ উৎসবের আয়োজন করেছে। একটি স্বাধীন সাংস্কৃতিক ও শিল্প আয়োজন হিসেবে এ উৎসবে ইরান ছাড়াও বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি, চেক রিপাবলিক, জার্মানি, পোলান্ড সহ বিভিন্ন দেশের অন্তত ২৭টি সঙ্গীত গোষ্ঠী উৎসবে যোগ দিচ্ছে। গত শুক্রবার শুরু হওয়ার পর এ উৎসব চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত।

তেহরানের আজাদি টাওয়ার, রোউদাকি হল, হাফেজ হলে এ সঙ্গীত আয়োজন চলছে। সঙ্গীত পরিবেশন ছাড়াও সঙ্গীত নিয়ে আলোচনা, সেমিনার ও সিম্পোজাম সহ নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ ও ১৫ শতকে ইরানের সঙ্গীতের ওপর এবং ইরানি সঙ্গীত শিল্পী আব্দ আল-কাদির মারাঘির ওপর এক স্মরণসভা দর্শকদের আকৃষ্ট করে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সময় নে, তানবার, তার ও সেতারের মূর্ছনা দর্শকদের মোহিত করে তোলে। ফিনান্সিয়াল টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়