শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে গভীর অভয়ারন্যে মাছ শিকারের অভিযোগে ৮ জেলে আটক

শেখ ফরিদ আহমেদ ময়না,সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গবীর অভয়ারন্য এলাকায় মাছ শিকার করার সময় বিভিন্ন মালামালসহ ৮ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

রোববার সকাল ৮টার দিকে গভীর অভয়ারন্যের মাইটার খাল নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, আশাশুনি থানার মনিপুর গ্রামে রজব আলী গাজীর পুত্র আব্দুল হান্নান (৪০), পাইকগাছা থানার বাকা গ্রামে বকস সরদারের পুত্র শুকর আলী সরদার (৫২), খুলনা রুপসা থানার জয়পুর গ্রামের শেখ আফজাল হোসেন এর পুত্র শেখ ইসমাইল হোসেন (৪০), কয়রা থানার গোগড়া গ্রামের আকবর আলী সরদারের পুত্র আলমগীর হোসেন (২১) একই এলাকার মদিনাবাদ গ্রামের আব্দুল হামিদ গাজী পুত্র আব্দুল খালেক(২০), গাটাখালী গ্রামের ইউনুচ আলী মোল্যার ছেলে আব্দুল মালেক (৪২), গোদাড়া গ্রামের নুরুল ইসলাম সানার ছেলে আলমগীর হোসেন (৩৩) ও মইনদ্দীন এর ছেলে তৈয়বুর রহমার (৩০)।

বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা কে,এম কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তার নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সুন্দরবনের নিরাপত্তা টহল দেওয়ার সময় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গভীর অভয়ারন্যে মাছ শিকারের অভিযোগে উক্ত জেলেদের আটক করা হয়।

এ সময়ে তাদের ব্যবহৃত ২টি ট্রলার, জাল ও মাছ সহ আনুসাঙ্গিক মালামাল জব্দ করা হয়। তিনি আরো জানান, আটক ৮ জেলেকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়