শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১০:৩৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত

তরিকুল ইসলাম সুমন : আগামীকাল সোমবার (২৩ এপ্রিল) অনুষ্ঠেয় চলমান এইচএসসি’র ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। নেত্রকোনা জেলার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্রের পরিবর্তে ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরে ভুলটি বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ভূগোল প্রথম পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয়।

রবিবার এইচএসসি’র ভূগোল প্রথম পত্রের পরীক্ষা ছিল।

বিষয়টি অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একইসঙ্গে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষাটি নেওয়ার জন্য শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।

প্রশ্নপত্র ফাঁসরোধে এবার সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়া হয়। এরপর সব পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা নির্ধারণ করা হয়। এটিসহ আরও কিছু পদক্ষেপ নেওয়ায় এবার প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া যায়নি। তবে ভুল করে কিছু কেন্দ্রে নির্ধারিত সেটের বাইরে ভিন্ন সেটে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ২ এপ্রিল থেকে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়