শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে

ছাত্রলীগের প্রতি জনগণের দিন দিন ঘৃণার পরিমান বেড়ে যাচ্ছে। শুধু রনি নয়। এরকম হাজারো রনি নির্যাতন করেই যাচ্ছে। আমি মনে করি, ছাত্রলীগের লাগাম অনেক আগেই সরকারের টেনে ধরা উচিত ছিলো। আমাদের সাধারণ মানুষের চেয়ে সরকারেরই বেশি ক্ষতি। এই সরকারকে ডুবানোর জন্য এরকম দু’চার জন রনিই যথেষ্ট। কিন্তু তারপরও কোন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না।

এই ধরনের অপরাধীদের কেবল দল থেকে অব্যাহতি দিয়ে কিছু হবে না। এদের কে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তারা তো আইনের উর্ধে না। সুতরাং এই জায়গাতে কোন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়নি। তাই ছাত্রলীগ দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে। তারা এত বেপরোয়া হয়ে গেছে যে, কাউকে মানছে না। আমি মনে করি, যে দলেরই হোক অপরাধী অপরাধী ই এবং তাকে শাস্তি পেতে হবে।

পরিচিতি : মুখপাত্র, গণজাগরণ মঞ্চ/ মতামত গ্রহণ : মো. এনামুল হক এনা/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়