শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার নেপালের বিধ্বস্ত বিমানের সর্বশেষ তথ্য জানাবে ইউএস- বাংলা

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানে যারা আহত ও নিহত হয়েছেন তাদের বিষয়ে কিছু তথ্য ও কিছু ব্যাখ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে রোববার তুলে ধরা হবে। সেখানে বিধ্বস্ত বিমানের সর্বশেষ তথ্যও জানানো হবে।

রোববার বেলা ১২টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সংবাদ সম্মেলন করতে যাচ্ছে ইউএস বাংলা।

ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মুখপাত্র কামরুল ইসলাম বলেন, ১২ মার্চে ইউএস-বাংলার যে দুর্ঘনার শিকার হয়, তার ক্লোজিং কোনো তথ্য আমরা এখনো জানায়নি। রোববার ওই ঘটনার পুরো ওভারভিউ সাংবাদিকদের জানানো হবে।

তিনি আরও বলেন, এ নিয়ে মিডিয়ায় অনেকসময় কিছু ভুল ব্যাখ্যাও এসেছে। রোববার ওই ভুলগুলোর ব্যাপারেও পরিষ্কার করে জানানো হবে।

ইউএস-বাংলার ওই ফ্লাইটে ৭১ আরোহীর মধ্যে দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৪ ক্রুসহ ২৭ জন বাংলাদেশি ছিলেন।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল জানিয়েছেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবার কমপক্ষে ৫০ হাজার মার্কিন ডলার করে ক্ষতিপূরণ পাবেন।

ইন্সুরেন্স কোম্পানি নিহতদের পরিবারকে এই ক্ষতিপূরণ দেবে, আহতরাও ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন।

ওই সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, বিমান দুর্ঘটনায় আহত-নিহত সবার নাম-ঠিকানা তাদের কাছে আছে।  সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়