শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:৪০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো মোংলা বন্দরে কয়লাবোঝাই কার্গো জাহাজের উদ্ধারকাজ

মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় ডুবন্ত কয়লাবোঝাই কার্গো জাহাজের উদ্ধারকাজ অবশেষে শুরু হয়েছে। শনিবার উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রচণ্ড স্রোত আর ঢেউয়ের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে থেমে থেমে চলছে উদ্ধারকাজ।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে উদ্ধারকাজের চেষ্টা চালালেও পানির প্রচণ্ড টান থাকায় ডুবন্ত জাহাজের কাছাকাছি অবস্থান নেওয়া সম্ভব হয়নি উদ্ধারকারী দলের।

উদ্ধারকারী প্রতিষ্ঠান হোসেন স্যালভেজের মালিক মো. সোহরাব মোল্লা বলেন, ভরা কাটালের কারণে নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত আছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভরা কাটালে পানি বেশি হওয়ায় জাহাজটি ভাটার সময়ও দেখা যাচ্ছে না, সার্বক্ষণিক ডুবে থাকছে। তাই দুই-একদিন পর ভরা কাটাল শেষ হলে পানির স্রোত ও ঢেউ কমে আসবে এবং ভাটায় জাহাজটি দেখা যাবে। তখন কাজ করলে দ্রুত সময়ের মধ্যে কয়লা উত্তোলনসহ জাহাজ উদ্ধার করা সম্ভব হবে। সেসময় নিয়মিত কাজ করতে পারলে ৮-১০ দিনের মধ্যে সব কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহীন কবির বলেন, নদী উত্তাল ও স্রোতের প্রচণ্ড টান থাকায় উদ্ধারে বিলম্ব ও ব্যাহত হচ্ছে।

১৪ এপ্রিল দিবাগত রাতে কয়লাবোঝাই কার্গো জাহাজটি সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় ডুবে যায়। সূত্র : এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়