শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সূয়াপুর চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় প্রতিবাদ সভা

মো. আল মামুন খান, ধামরাই: ১৩ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার সূয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব এর বাড়ীতে হামলা চালিয়েছিলো স্থানীয় সন্ত্রাসীরা। উক্ত হামলায় বাড়িঘর ভাঙ্গচুর সহ ৬ জন মারাত্বক আহত হয়।

সূয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব এর বাড়ীতে এই হামলার ঘটনার প্রতিবাদে ২০ এপ্রিল (শুক্রবার) বিকালে সূয়াপুর ইউনিয়ন পরিষদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শতাধিক ইউনিয়নবাসী।

হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে বক্তারা বলেন, সূয়াপুর জনগণ এখন কয়েকজন সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছে। তাই হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ সূয়াপুরকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের প্রতি তাঁরা আহ্বান জানান। পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা কয়েকটি মামলাকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট হিসেবে আখ্যায়িত করে সেগুলি প্রত্যাহারের দাবিও জানান তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়