শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৬:১৬ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপাচার্যের সামনে প্রতিবাদী চার ছাত্রী

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির রোকেয়া হলে। সেখানে ২০১২-২০১৩ সেশনের র‌্যাগ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠান শেষে উপাচার্য হল থেকে বের হচ্ছিলেন। পথে হল অডিটরিয়ামের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিলেন চার ছাত্রী। তাদের প্রত্যেকের হাতে একটি করে প্ল্যাকার্ড।

যাতে লেখা ছিল- ‘সুফিয়া কামাল হলের মেয়েদের বের করে দেয়া হলো কেন’, ‘রাতের আঁধারে হামলা কেন’, ‘ক্যাম্পাস কোনো গ্যাস চেম্বার নয়’, ‘পুলিশ মুক্ত ক্যাম্পাস চাই’।

এই চার ছাত্রী মুখে উচ্চারণ করে উপাচার্যের কাছে কিছুই বললেন না। নীরবে দাঁড়িয়ে রইলেন। আর উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করলেন। এমনই মৌন প্রতিবাদ জানালেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা এই প্রতিবাদ জানান। এ সময় উপাচার্যের সঙ্গে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদাও ছিলেন।

মৌন প্রতিবাদকারী এই চার ছাত্রী হলেন, বিশ্বিবিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চতুর্থবর্ষের ছাত্রী জয়ন্তী রেজা ও আফরিন শাফি, ইতিহাস বিভাগের তানজীলা তানজি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের দিপ্তি।

জানতে চাইলে প্রতিবাদী ছাত্রী জয়ন্তী রেজা বলেন, সুফিয়া কামাল হলের মেয়েদের অন্যায়ভাবে গভীর রাতে বের করে দিয়েছেন হল কর্তৃপক্ষ। এ ছাড়া সম্প্রতি ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদ করেছি। সূত্র : জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়