শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০২:৪০ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে স্কুল ছাত্র হত্যার মূলহোতাকে ৮ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়ার জের ধরে তৃতীয় শ্রেণির ছাত্র হৃদয়কে পুড়িয়ে হত্যার মূলহোতা রাশেদুল ইসলাম মোমেনকে ঘটনার ৮ দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে নিহতের দাদা মামলার বাদী বিল্লাল হোসেন মামলার অগ্রগতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

১৩ এপ্রিল রাতে মা শেফালীর সঙ্গে পরকীয়া প্রেমের জের ধরে ঘুমন্ত দুই সহোদর হৃদয় ও জিহাদের গায়ে কাঁথা পেঁচিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় মোমেন। ভাগ্যক্রমে ওই রাতে বেঁচে যায় ছোট ছেলে স্থানীয় ৩৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির পড়ুয়া জিহাদ। তবে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া বড় ছেলে হৃদয়।

এরই মধ্যে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ১৬৪ ধারায় শেফালী জবানবন্দি দিয়েছেন। এদিকে মোমেনকে দ্রুত গ্রেফতার ও তার ফাঁসির দাবীতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা মানববন্ধন করেছেন।

আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, আসামি মোমেনকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়