শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১১:০৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জাগঞ্জে ইমামের মাথা ন্যাড়া করে দিল ছাত্রলীগ নেতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. গফ্ফর (৩০) নামে এক ইমামকে গাছের সাথে বেঁধে পিটিয়ে ও মল খাইয়ে মাথা ন্যাড়া করে দিল মির্জাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রাসেল (২৮)।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামে ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে মির্জাগঞ্জ থানার এসআই মো. সাইদুল ইসলাম ও এএসআই বাবুল ইমামকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে মো. আনসার (৩৪), মো. জলিল (৪০) দুজনকে গ্রেফতার করে এসময় রাসেল পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের মো. রুস্তুম আলীর ছেলে ও রাসেলের আত্মীয়। পরে গফ্ফরকে চিকিৎসার জন্য মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে মির্জাগঞ্জ থানায় নির্যাতিতার বড় ভাই মো. রাজ্জাক বাদী হয়ে আনসার, জলিল ও রাসেল সহ পাঁচ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

জানাযায়, গফ্ফর উপজেলার কাকড়াবুনিয়ার সোনাপুরা গ্রামের লতিফ হাওলাদারের ছেলে ও বেতাগী উপজেলার মিয়ার হাট গ্রামের একটি জামে মসজিদের ইমাম ও খতিব। নির্যাতনের বর্ণনা দিয়ে গফ্ফর বলেন, আমি ইমাম ও তার পাশাপাশি বিভিন্ন তদবির দিয়ে থাকি। সে খবর পেয়ে ওই দিন মির্জাগঞ্জের কাওসার নামে একজন (০১৭১৪৬১৬১৮৫) নম্বর দিয়ে ফোনকরে বলে আমার বড় ভাইয়ের মেয়ে অসুস্থ তাড়াতাড়ি চলে আসুন।

আমি মির্জাগঞ্জ কপালভেড়া পর্যন্ত গেলে রাসেল একটি মটর সাইকেল যোগে চরের দিকে নিয়ে গছের সাথে বেঁধে তুই কুফরি দিস বলে রাসেলসহ ৪/৫ জন পাইপ দিয়ে আমাকে পিটাতে থাকে এবং মাথা ন্যাড়া করে মল খাইয়ে দেয়। এব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের দুজনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ