শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০১:৩৩ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেয়ারবাজার উন্নয়নে সিএসইর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফয়সাল মেহেদী : দেশের শেয়ারবাজার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ট্রেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
১৮ এপ্রিল সিএসইর ঢাকা অফিসে স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ট্রেক হোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন।
সভায় শেয়ারবাজারের পাশাপাশি সিএসই বাজার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। যা সিএসই বাজার উন্নয়নের ধারাবাহিকতার একটি অংশ বলে জানানো হয়েছে। সভায় রেগুলেটরি কাঠামোর মধ্যে থেকে বাজার উন্নয়ন, বাজারে নতুন প্রোডাক্ট আনয়ন এবং আইটিএস-ইন্টারনেট ট্রেডিং সার্ভিসের ব্যবহার বৃদ্ধি, সিএসইর ট্রেক হোল্ডারদের শাখা অফিস বৃদ্ধি করা, রিটেইল ট্রেড বৃদ্ধি করা, অথোরাইজড রিপ্রেসেন্টেটিভদের ট্রেনিং এবং চলমান বাজার পরিস্থির উন্নয়নের জন্য বিশেষ আলোচনা হয়েছে।
এছাড়াও সিএসই ট্রেডিং টার্মিনাল এবং টার্নওভার বৃদ্ধি করাসহ সামগ্রিক অর্থনীতির উন্নতির জন্য কিভাবে আরও পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারেও আলোচনা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন- সিএসই পরিচালক মো. ছায়েদুর রহমান, সিএসইর ট্রেক হোল্ডারগণ, সিএসইর ঢাকা অফিসের ইনচার্জ মো. গোলাম ফারুক, হেড অফ মার্কেটিং একেএম শাহরুজ আলম, আইটি সার্ভিসেস হেড হাসনাইন বারীসহ উর্ধ্বতন কর্মকর্তা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়