শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে কবিরাজকে জবাই করে হত্যার চেষ্টা

আশরাফ চৌধুরী রাজু, সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে ইউনুছ মিয়া নামে এক কবিরাজকে জবাই করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কটালপুর সেনেরবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাজারের একটি মার্কেটের তৃতীয় তলায় ইউনুছ মিয়ার কবিরাজি দোকান অবস্থিত। একদল দুর্বৃত্ত রাতে কবিরাজের দোকানে ঢোকে তার গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করে।তাৎক্ষনিক আশপাশের লোকজনের আর্তচিৎকারে হুলস্তুল শুরু হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত কবিরাজকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার দুপুরে ইউনুছ মিয়ার ভাই নুরে আলম অভিযোগ নিয়ে থানায় আসলে ঘটনাটি জানতে পারি। পরে এসআই ফারুকের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সত্যতা যাচাই করেন।

তিনি বলেন, নারী সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জুবেল ও ছালাউদ্দিনসহ কয়েকজন যুবক মিলে কবিরাজকে হত্যা চেষ্টা করে। এ ঘটনাটি হামলাকারীদের বিরুদ্ধে নূরে আলম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়