শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৮, ০৪:১৭ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকৃত সমাধান করতে হলে কমিশন গঠন করতে হবে

রুহিন হোসেন প্রিন্স : কোটা সংস্কার করার জন্য ছাত্র-ছাত্রীরা যে আন্দোলন করেছে, তাদের এই আন্দোলনে সরকার যে ধরণের উদ্যোগ গ্রহণ করেছে, সেটি সঠিক সিদ্ধান্ত হয়েছে বলে আমার মনে হয় না। প্রধানমন্ত্রী এক কথায় কোটা বাতিল করে দিলেন। বর্তমান সরকারকে সামগ্রিক বিষয়ে চিন্তা করতে হবে। অনগ্রসর জাতির জন্য তাদের সুযোগ সুবিধা দেওয়া দরকার। যারা মুক্তিযুদ্ধ করেছেন, সেসব মুক্তিযোদ্ধাদের জন্য কোটা দিতে হবে। শুধুই মুক্তিযোদ্ধাদের কোটা পাবে তাদের সন্তানরা, নাতি-নাতনিরা কোটার সুবিধা পাবে না।

অনেক পরিবার আছে তারা মুক্তিযুদ্ধ করেছে কিন্তু তারা এখন কোন সুবিধা নেননি, তাদের জন্য কোটা দরকার আছে। অনেক জেলা রয়েছে সেখানে অনগ্রসর জাীি রয়েছে, তাদের জন্য কোটা দরকার হবে। এরপর প্রতিবন্ধি কোটা রয়েছে। তাদেরকে সমাজের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোটা দরকার আছে। এ জন্য প্রকৃত সমাধান করতে হলে একটি কমিশন গঠন করতে হবে। সময়ে সময়ে যাদের জন্য কোটা দরকার তাদেরকে কোটা দিতে হবে। এজন্য কোটা বাতিল করা যাবে না, কোটা সংস্কার করা যাবে।

পরিচিতি : সম্পাদক, সিপিবি/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ