শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করে সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে: শাজাহান খান (ভিডিও)

ইউসুফ আলী বাচ্চু: মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিরুদ্ধে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন,‘কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়ানো হয়েছে। কোটা বাতিলের জন্য যদি মুক্তিযোদ্ধার সন্তানরা সরকারি চাকরি না পায় তবে স্বাধীনতা বিরোধী যারা সরকারি চাকরিতে বহাল রয়েছে তাদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।’

রোববার সকাল ১০টায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম এবং শ্রমিক কর্মচারী পেশাজীবীরা এই সমাবেশে যোগ দেন।

প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সভাপতি হিসেবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সমাবেশে বলেন, কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে যারা অরাজকতা সৃষ্টি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি ৬ দফা দাবি উল্লেখ করে বলেন, জামাত শিবির, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীর সন্তানদের চাকরি দেয়া বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, জামাত শিবির ও স্বাধীনতা বিরোধী যারা সরকারি চাকরিতে বহাল রয়েছে তাদের চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।

মন্ত্রী শাজাহান খান বলেন, যুদ্ধাপরাধীর সকল সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। ২০১৩,১৪ ও ২০১৫ সালে যারা পুড়িয়ে, পিটিয়ে মানুষ হত্যা করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তাদের স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মন্ত্রী দাবি পেশ করার সময় আরও বলেন, মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর সম্মান ক্ষুণ্নকারীদের সম্পর্কে আইন প্রণয়ন করে বিচারের ব্যবস্থা করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়